বাংলাদেশের স্বনামধন্য প্রকৌশল প্রতিষ্ঠান পিরামিড ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচার-এর উদ্যোগে ক্রিয়েটিভ এক্সপ্লোরার ফোরাম (CEF)-এর সদস্যদের সম্মানে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ প্রীতি ডিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ এক্সপ্লোরার ফোরামের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বারেক, ভাইস চেয়ারম্যান এবং পিরামিড ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারের চেয়ারম্যান ফয়সাল করিম জিহাদ, সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান ইরফান, ফাইন্যান্স কোঅর্ডিনেটর সাইফুর রহমান, অফিস কোঅর্ডিনেটর নুরুল আলম, অর্গানাইজিং কোঅর্ডিনেটর খোরশেদ আলম, ইভেন্ট ও মিডিয়া কোঅর্ডিনেটর কায়ছার, পাবলিকেশনস কোঅর্ডিনেটর হোসাইন, এক্সিকিউটিভ বডির সদস্যবৃন্দ এবং সংগঠনের সাধারণ সদস্যরা।
ডিনার অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় পিরামিড ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচার-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি, সমাজকল্যাণমূলক, পরিবেশবান্ধব ও মানবিক উদ্যোগ বাস্তবায়নে ক্রিয়েটিভ এক্সপ্লোরার ফোরাম ভবিষ্যতেও পিরামিড ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারের বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানটি সৌহার্দ্য, আন্তরিকতা ও ভবিষ্যৎ সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।