একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও যুব উন্নয়নমূলক সংগঠন, যা মেধা, দক্ষতা, মানবিকতা ও নেতৃত্বের সমন্বয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলস কাজ করে যাচ্ছে。
Creative Explorer Forum একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও যুব উন্নয়নমূলক সংগঠন। আদর্শ, দক্ষতা, মানবিকতা ও নেতৃত্বের সমন্বয়ে একটি সচেতন, সৃজনশীল ও দায়িত্বশীল যুব সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য.
আমরা বিশ্বাস করি, যুবশক্তিই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। তাই যুবদের ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং মানবসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর ও আদর্শ সমাজ বিনির্মাণে আমরা কাজ করছি।
আদর্শ ও দক্ষ যুবসমাজ গড়ে তোলা, যারা সৃজনশীলতা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করবে।
মানবিক, শিক্ষামূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং ইতিবাচক পরিবর্তন সৃষ্টি করা।
যে আদর্শ ও বিশ্বাসের উপর ভিত্তি করে আমাদের ফোরাম পরিচালিত হয়
সদস্যদের সুখে-দুঃখে পাশে থেকে পারিবারিক বন্ধন তৈরি করা এবং বিপদে একে অপরের সহায় হওয়া।
যুবদের মাঝে নেতৃত্ব, দক্ষতা ও সঠিক যোগাযোগ বিকাশের পথ সুগম করে সমাজ পরিবর্তনে উদ্বুদ্ধ করা।
রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণের মাধ্যমে সমাজের অসহায় মানুষের সেবা করা এবং প্রকৃতিকে বাঁচানো।